০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ভক্তদের প্রশংসায় ভাসছেন ব্যস্ত নায়িকা পূজা চেরি

শেরপুর নিউজ ডেস্ক:
ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। দেশীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকাও তিনি। সম্প্রতি এই তারকা তার সামাজিক যোগাযোগমাধ্যমে ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বেশ আলোচনায় এসেছেন। রোববার (১১ জানুয়ারি) পূজার শেয়ার করা ওই ভিডিওতে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনেত্রীকে প্রশংসায় ভাসান।

ভিডিওটি মূলত পূজা চেরির নতুন একটি ফটোশুটের অংশ। সেখানে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে।

ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা। নতুন এই লুকে হাজির হয়েই ভক্তদের ব্যাপক প্রশংসা পান এই তারকা।

এদিকে, নতুন করে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূজা। এর একটি হল নির্মাতা রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। আরেকটি ছবির নাম ‘দরদিয়া’। এই দুটি ছবি নিয়েও তার ভক্তরা বেশ আশাবাদী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভক্তদের প্রশংসায় ভাসছেন ব্যস্ত নায়িকা পূজা চেরি

Update Time : ০৬:১৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬