Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ কাবরেরা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে নিয়মিত একাদশে সুযোগ পান না তিনি। ফলে কখনও তপু বর্মন বা সোহেল রানার কাছে যায় নেতৃত্বের ভার। কিছু দিনে আগে হামজাকে অধিনায়কত্ব দেওয়ার কথা বলেছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। এবার হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।

জাতীয় দলের কোচ বলেন, ‘আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটি দিক। হামজা ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন্সির লাইনটা আরও সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us