০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই: শান্ত

শেরপুর নিউজ ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন সুতোয় ঝুলছে। আইসিসির তথ্য অনুযায়ী, আজ বুধবার এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি নাজমুল হোসেন শান্ত। তবে চলতি বিপিএলে দারুণ ফর্মে থাকা দেশের টেস্ট অধিনায়ক বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষেই রায় দিয়েছেন।

গত মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে শান্তর কাছে জানতে চাওয়া হয় বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তার বক্তব্য। জবাবে তারকা এই ক্রিকেটার বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমরা সবসময় চাই ক্রিকেট খেলতে। আর বিশ্বকাপের মতো ইভেন্ট হলে তো অবশ্যই… কেন নয়? কারণ এই ধরনের ইভেন্ট দুই বছর পর পর আসে। ৫০ ওভারের বিশ্বকাপ চার বছর পর পর আসে। আমার মনে হয়, আমাদের জন্য এটা সুযোগ ওখানে ভালো ক্রিকেট খেলার।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই ঝামেলার শুরু। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ঘোষণা দেন। একইসঙ্গে ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার দাবি জানায় বিসিবি। তবে আইসিসির পক্ষ থেকে এই আবেদন নাকচ করে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, বাংলাদেশ অংশ না নিলে বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড।

বাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আইসিসিকে চিঠি পিসিবিরবাংলাদেশের বিশ্বকাপ খেলার বিষয়ে আইসিসিকে চিঠি পিসিবির
যেসব কারণে এই টানাপোড়েনের সৃষ্টি হয়েছে, সেসব সমাধান করতে বলেছেন শান্ত, ‘এখানে অনেক ইস্যু আছে, সেই বিষয়গুলো ব্যক্তিগতভাবে আমি শতভাগ জানি না। আমি বিশ্বাস করি যে, এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে যদি সুযোগ হয়, বিশ্বকাপে ক্রিকেটাররা যদি যেতে পারে, অবশ্যই ভালো হবে। ভেতরের আসলে কী হচ্ছে না হচ্ছে, এ বিষয় আমি যেহেতু জানি না, মন্তব্য করা কঠিন। ক্রিকেটার হিসেবে তো অবশ্যই আমরা খেলতে চাই।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই: শান্ত

Update Time : ০৬:৩৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬