০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ধুনটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় গ্রাম্য সালিশে ন্যায় বিচার না পেয়ে ক্ষুব্ধ হয়ে রহমত তালুকদার (৪৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত খয়ের আলীর ছেলে আবু স্যামা (৫৬) ও ছাবেদ আলীর ছেলে মোহাম শেখ (৫৫)।

মামলা সূত্রে জানা যায়, গ্রামের সামাজিক বিরোধ মীমাংসার জন্য ব্যাবসায়ী রহমত আলী সালিশ বৈঠক করে থাকেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে জুয়েল সেখের জমিজমা সক্রান্ত বিষয় নিয়ে মীমাংসার বৈঠক করেছিলেন রহমত আলী। কিন্ত ওই বৈঠকে জুয়েল সেখ ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ তোলেন। এ অবস্থায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত প্রায় ৮টায় রহমত আলী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির দিকে রওনা হন।

পথিমধ্যে জুয়েল সেখের বাড়ির সামনের রাস্তায় পৌঁছলে জুয়েল ও তার লোকজন রহমত আলীকে পিটিয়ে হত্যা করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহত রহমত আলী তালুকদারের স্ত্রী কহিনুর খাতুন বাদী হয়ে শুক্রবার (১০ অক্টোবর) থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জুয়েল সেখা ও তার মা রুবিয়া খাতুন সহ ৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, ‘এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

ধুনটে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

Update Time : ০৪:৪০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫