শেরপুর নিউজ ডেস্ক: জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী সানায়ে তাকাইচি। আজ শনিবার দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রক্ষণশীল নেতা হিসেবে পরিচিত ৬৪ বছর বয়সী তাকাইচি চলতি মাসের শেষের দিকে সংসদের অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
শনিবার এলডিপির দলীয় প্রধান নির্বাচনে তাকাইচির প্রতিদ্বন্দ্বী ছিলেন শিনজিরো কোইজুমি। প্রথম দফায় দলীয় প্রধান নির্বাচন সম্ভব না হওয়ায় ভোট রান অফে গড়ায়। এতে ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন তাকাইচি, আর কোইজুমি পেয়েছেন ১৫৬ ভোট। ৪৪ বছর বয়সী কোইজুমি জিততে পারলে আধুনিক সময়ে জাপানের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতেন।
এদিকে ভোটে জয়ের পর ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভক্ত হিসেবে পরিচিত এবং নিজেকে ‘জাপানের আয়রন লেডি’ বলে দাবি করা তাকাইচি বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) ঢেলে সাজাতে সামনে পাহাড় সমান কাজ করতে হবে।
প্রসঙ্গত, এলডিপি কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে জাপান শাসন করেছে। তবে মাত্র এক বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর দেশের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচনে দলের ভরাডুবির পর গত মাসে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের ঘোষণা দেন। ওই নির্বাচনে এলডিপি জোট সংসদের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায়।




Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 185
Views Yesterday : 191
Views Last 7 days : 1492
Views Last 30 days : 7611
Views This Month : 576
Views This Year : 22459
Total views : 812574
Who's Online : 1