০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল

শেরপুর নিউজ ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে একটি বেদুইন সম্প্রদায়ের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে তিনজন বিদেশি সংহতি কর্মীকে আটক করারও অভিযোগ উঠেছে। গতকাল রোববার স্থানীয় বাসিন্দারা এ অভিযোগ করেন।

রামাল্লাহর পূর্বে আল-মুঘাইয়ির গ্রামের দক্ষিণে অবস্থিত খালায়েল বেদুইন শিবিরের বাসিন্দা মোস্তাফা কাবনেহ আনাদোলু এজেন্সিকে জানান, রোববার ভোরে সেনারা শিবিরে প্রবেশ করে একটি সামরিক উচ্ছেদ আদেশ জারি করে এবং তিনজন বিদেশি সংহতি কর্মীকে গ্রেপ্তার করে।

কাবনেহ বলেন, শিবিরের ১১টি পরিবার এই আদেশ প্রত্যাখ্যান করেছে। কারণ তারা আশঙ্কা করছে, অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেখানে দখল নেবে।

তিনি জানান, দুই বছর আগে তাদের কাছের আইন সামিয়া এলাকা (কাফর মালিক গ্রামের অন্তর্গত) থেকে বাস্তুচ্যুত করা হয়েছিল, যেখানে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের চাপ ও ধারাবাহিক হামলার মুখে পড়তে হয়। পরে ওই বসতি স্থাপনকারীরাই তাদের বর্তমান অবস্থানেও ধাওয়া করে।

আরেক বাসিন্দা নাজেহ কাবনেহ আনাদোলুকে জানান, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েল যে ‘গণহত্যামূলক যুদ্ধ’ শুরু করে, তার পর থেকেই অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা ব্যাপকভাবে বেড়েছে এবং প্রায় প্রতিদিনই এসব হামলা চলছে। এসবের উদ্দেশ্য হলো বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করা। তিনি বলেন, অবৈধ বসতি স্থাপনকারীরা পশুচারণে বাধা দিচ্ছে, হুমকি ও শারীরিক হামলা চালাচ্ছে এবং শিবিরের পাশেই একটি নতুন আউটপোস্ট স্থাপন করেছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী যানবাহন জব্দ করছে এবং বাসিন্দাদের আটক করছে। সরকারি সংস্থা কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্যমতে, ২০২৫ সালে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায় ৪ হাজার ৭২৩টি হামলা চালিয়েছে। এতে ১৪ জন ফিলিস্তিনি নিহত হয় এবং ১ হাজার ৯০ জন মানুষ নিয়ে গঠিত ১৩টি বেদুইন সম্প্রদায় বাস্তুচ্যুত হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল

Update Time : ০৬:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬