শেরপুর নিউজ ডেস্ক: বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের উদ্যোগে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক সেমিনারের আয়োজন করা হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ অলক চন্দ্র সরকারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ মহসিন, উপধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হেনা মোস্তফা কামাল।
সেমিনারে কার্ডিওলজি বিভাগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করা হয়। নিয়মিত হার্ড রিং বসানো, পেসমেকার প্রতিস্থাপন, ইটিটি, ইকো কার্ডিওগ্রাম, ইইসিপি, ইসিজি করা হয়। বগুড়াসহ উত্তরাঞ্চলের আশেপাশের জেলা থেকে প্রতিদিন আসা শত শত মানুষ কার্ডিওলজি বিভাগের অন্তঃ ও বইি বিভাগ থেকে সেবা গ্রহণ করে থাকে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























