০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় পালিয়ে যাওয়া হত্যা মামলার সেই আসামী গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া হত্যা মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম (৪২) অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে। মঙ্গলবার
(২৩ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে আদমদিঘী উপজেলার নাটোর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত থেকে পলায়নের পরপরই ডিবি পুলিশ গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং রাতেই রফিকুলকে আটক করতে সক্ষম হয়।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। সেই সময় ভিড়ের মধ্যে সুযোগ নিয়ে জোড়া হত্যা ও ডাকাতি মামলার প্রধান আসামি রফিকুল পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদস্য ৬ জনকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমণ্ডপ গ্রামে ডাকাতির পর শ্বশুর ও পুত্রবধূকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেফতারের পর রফিকুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় পালিয়ে যাওয়া হত্যা মামলার সেই আসামী গ্রেফতার

Update Time : ০৬:১৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫