০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া সদরে বাসের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় চারমাথা গোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (৫৫) সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা ও সোনাতলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আনোয়ার হোসেন চারমাথা এলাকার আলিবাবা হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে স্থানীয় লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

Update Time : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫