শেরপুর নিউজ ডেস্ক: নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শুরুর পূর্বে আলতাফুন্নেছা খেলার মাঠে আলোচলা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ড্যাব বগুড়ার সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন প্রমুখ। এতে বগুড়া জেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর বিশেষ দোয়া মাহফিল এবং বিনামুল্যে স্বাস্থ্যসেবাসহ নানা কর্মসুচীর আয়োজন করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























