শেরপুর নিউজ ডেস্ক: আজ ১৫ আগস্ট, শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় তাঁকে। আওয়ামী লীগ দীর্ঘদিন দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত বছর থেকে সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৫ আগস্টকে ঘিরে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা নানা উপায়ে শোক প্রকাশ করছেন-ছবি, লেখা ও স্মৃতিচারণের মাধ্যমে। শোবিজ অঙ্গনের তারকারাও সেই তালিকায় আছেন।
শুক্রবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। পোস্টে তিনি বঙ্গবন্ধুর ছবি শেয়ার করে লেখেন-‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।’
শাকিব খান কখনোই সরাসরি কোনো রাজনৈতিক দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। চলতি মাসেই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।




Users Today : 80
Users Yesterday : 133
Users Last 7 days : 902
Users Last 30 days : 4955
Users This Month : 342
Users This Year : 13829
Total Users : 535149
Views Today : 141
Views Yesterday : 191
Views Last 7 days : 1448
Views Last 30 days : 7567
Views This Month : 532
Views This Year : 22415
Total views : 812530
Who's Online : 1