০১:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বিব্রত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ

শেরপুর নিউজ ডেস্ক:

বিনোদন জগতের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নব্বই দশক ধরে মডেলিং, নাটক ও নৃত্যশিল্পী হিসাবে নিয়মিত কাজ করে আসছেন। বিশেষ করে টিভি বিজ্ঞাপনে তার মডেলিংয়ে নতুনত্ব আসে। এ ছাড়া নাটক-স্বল্পদৈর্ঘ্যেও তিনি নিয়মিত অভিনয় করে আসছেন। আর অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও তার বিচরণ, তবে খুব কম সময়ে তাকে দেখা যায়।

কিন্তু তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অসংখ্য আইডি খোলা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া। এবার তার অগোচরেই সামাজিক মাধ্যমে ভুয়া তৎপরতা চলায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এসব বন্ধ না হলে আইনিভাবে কঠোর অবস্থানে যাবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

‘সাদিয়া ইসলাম মৌ’ নামে ফেসবুকে তার একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগ তুলে সাদিয়া ইসলাম মৌ বলেন, ফেসবুকে তার একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। অন্যদিকে ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক মাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান এ অভিনেত্রী।

মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি— এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা এবং লেখা দেওয়া—আইনত অপরাধ।

এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলেও জানান সাদিয়া ইসলাম মৌ। এ বিষয়টি নিয়ে চরম বিরক্তি, বিব্রতবোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এ নৃত্যশিল্পী বলেন, ইতোমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে মৌ বলেন, ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি— আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা–ই হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার কক্সবাজার যাচ্ছেন

বিব্রত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মৌ

Update Time : ০৬:৫৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬