০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

দেশের ৮ বিভাগীয় শহরে মাদক আদালত স্থাপন করা হবে

শেরপুর ডেস্ক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ জানান, মাদকের জন্য বিশেষ আদালত গঠন করা হবে। আপাতত ৮টি বিভাগে মাদক আদালত করা হবে। মাদক আদালত করা হলে মাদকের মামলা দ্রুত নিস্পত্তি করা যাবে। তিনি আরও বলেন এক সঙ্গে কাজ করলে মাদক মুক্ত সমাজ গড়া সম্ভব।

তিনি রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজজুল হক কলেজ বগুড়ার অধ্যক্ষ শওকত আলম মীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সিভিল সার্জন মো. মোফাখখার হোসেন, বগুড়ার জেল সুপার ফারুক আহমেদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ডিডি জিল্লুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রকনুল হক প্রমুখ।

মত বিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ আরও বলেন, আমরা মাদক যে সব স্থান থেকে আসে সেই সব স্থান চিহ্নিত করা হয়েছে। এবার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বান্দরবান, কক্সবাজার সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক আসছে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে জাতিকে সচেতন হতে হবে।

মানুষকে বুঝাতে হবে জাতিকে সচেতন করতে হবে। আমরা যদি ব্যর্থ হয় তবে আমাদেরকে ফল ভোগ করতে হবে। এই শীর্ষ কর্মকর্তা বলেন, যার পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি আছে সেই বোঝে কি যন্ত্রনা ওই পরিবারের ভোগ করতে হয়। তিনি আরও বলেন স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ছাত্র ব্রিগেড গড়ে তোলা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

দেশের ৮ বিভাগীয় শহরে মাদক আদালত স্থাপন করা হবে

Update Time : ০৫:৩৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫