Bogura Sherpur Online News Paper

দেশের খবর

সাবেক সিইসিকে লাঞ্ছিতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাবেক সিইসি নূরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২৩ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মব বন্ধ না হওয়ার কারণ হিসেবে পরিবেশ উপদেষ্টা বলেন, আদর্শ পরিবেশে এই সরকার ক্ষমতা গ্রহণ করেনি। নন ভায়োলেন্স (অহিংস) ভাবে মব বন্ধ করার চেষ্টা করছে সরকার। সরকার শুধু বিবৃতি দিয়ে বসে থাকেনি। এ নিয়ে ব্যবস্থাও গ্রহণ করেছে।

পুলিশের ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পুলিশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। গেল ১০ মাস ধরে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সন্তুষ্ট হওয়া কঠিন।

বৃক্ষরোপণ অভিযান নিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে। সেখানে বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলাচলা করবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ একইসঙ্গে অভিযান চালাবে।

তিনি আরও বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।

তিনি দাবি করেন, শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। কাচাঁবাজারে পলিথিন আছে। এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জুলাই থেকে অভিযান শুরু হবে।

উপদেষ্টা আরও জানান, শিল্প দূষণ রোধে প্রাধান্য দেওয়া হবে আগামী ৬ মাসে। এজন্য ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে বেশি যান্ত্রিক বোট চলতে দেওয়া যাবে না। এজন্য কাজ চলছে। ডিসিকে বলা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us