শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহর যুবলীগ নেতা ও সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা হাজারীবাগ ট্যানারী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির এক কর্মকর্তা।
গ্রেফতারকৃত আব্দুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মজিবর রহমান সরকারের ছেলে।
তাঁর বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























