০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ভারতে যাওয়ার সময় বগুড়ার আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ বগুড়া জেলা সদরের আওয়ামী লীগ কর্মী রিপন সরকারকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। রিপন সরকার বগুড়া জেলা সদরের ঠেংগামারী গ্রামের সাজু সরকারের ছেলে। তার পাসপোর্ট নম্বর- অ০৮০১৮৬৪৪.

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বিকেলে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন রিপন সরকার। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক ও নারী নির্যাতনের পৃথক দু’টি মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল বগুড়া জেলা সদরের আওয়ামীগ কর্মী রিপন সরকার ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন রিপন। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামীগ কর্মীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু বগুড়া জেলা সদর থানায় তার নামে বিস্ফোরক ও নারী নির্যাতনের মামলা রয়েছে, সেহেতু তাকে বগুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার সময় বগুড়ার আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

Update Time : ০৮:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫