শেরপুর নিউজ ডেস্ক :
নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর উত্তরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও ঈদুল আজহা উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা এই দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে কার্যত জাদুঘরে পাঠিয়েছিলেন। তবে জনগণের বিশ্বাস ছিল, শেখ হাসিনার প্রস্থান হলে ড. ইউনূস দ্রুতই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু এখন নির্বাচন নিয়ে শুধু টালবাহানা চলছে।
তিনি বলেন, আসন্ন আগস্টে ড. ইউনূসের ক্ষমতায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে, অথচ এখনো কোনো দৃশ্যমান সংস্কার পরিলক্ষিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত বলেও জানান তিনি।
রশিদ গ্রুপের আয়োজনে গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন এর সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে কয়েকশ পরিবারের মাঝে ঈদের উপহার তুলে দেন রুহুল কবির রিজভী।
এ সময় বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।



Users Today : 102
Users Yesterday : 133
Users Last 7 days : 924
Users Last 30 days : 4977
Users This Month : 364
Users This Year : 13851
Total Users : 535171
Views Today : 173
Views Yesterday : 191
Views Last 7 days : 1480
Views Last 30 days : 7599
Views This Month : 564
Views This Year : 22447
Total views : 812562
Who's Online : 0