০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঈশ্বরদীতে অবৈধভাবে বালি উত্তোলন,লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগর এলাকায় অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন খাঁন। অভিযানে ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী রুবেল হোসেন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তিনি পাকুড়িয়া গ্রামের বাসিন্দা এবং ইবাদুল হোসেনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান সাংবাদিকদের জানান, অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে একাধিক সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ও পাকশী এলাকায় অন্তত ২০/২৫টি স্পটে প্রকাশ্যে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঈশ্বরদীতে অবৈধভাবে বালি উত্তোলন,লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫