শেরপুর নিউজ ডেস্ক:
লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর গুলশানের বাসা থেকে বের হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত ৯ টার দিকে তিনি নিজ বাসভবন ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের বাসায় যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশান-২ নম্বর এলাকার বাসায় আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে শনিবার রাতে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন পর তিনি পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীল রঙের একটি গাড়িতে করে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে বের হন। গাড়িতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানসহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে দেখা যায়। লন্ডন থেকে গত ৬ মে ঢাকায় ফেরেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান।
বিএনপি নেতারা জানান, দেশে ফেরার পর থেকে বিশ্রামে আছেন খালেদা জিয়া। নিয়মিত তাঁর স্বাস্থ্যের ফলোআপ করছেন চিকিৎসকরা। গত মঙ্গল ও বুধবার রাতে চিকিৎসকরা গুলশানের বাসায় গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। আগের চেয়ে অনেকটা সুস্থবোধ করায় ছোট ভাইয়ের পারিবারিক বাসায় অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে পরদিন যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। বিশেষায়িত লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।



Users Today : 84
Users Yesterday : 133
Users Last 7 days : 906
Users Last 30 days : 4959
Users This Month : 346
Users This Year : 13833
Total Users : 535153
Views Today : 145
Views Yesterday : 191
Views Last 7 days : 1452
Views Last 30 days : 7571
Views This Month : 536
Views This Year : 22419
Total views : 812534
Who's Online : 0