০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের জনসভা

শেরপুর নিউজ ডেস্ক:

রাজশাহী বিভাগের চার জেলায় আজ বৃহস্পতিবার নির্বাচনি জনসভায় বক্তৃতা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে এসে ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি।

রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভাটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এছাড়া জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এদিন সকাল ১১টায় নওগাঁ, দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকাল সাড়ে ৪টায় রাজশাহীর মাদ্রাসা ময়দানে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটোরের জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

জনসভা উপলক্ষে ইতোমধ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মাদ্রাসা মাঠে জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে। জনসভাটি যেন উৎসবমুখর ও শৃঙ্খলার সঙ্গে শেষ করা যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের জনসভা

Update Time : ০৭:১৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬