০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আ. লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল

শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে। নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে।

আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ বুধবার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এ খবর প্রকাশের পর আজ দুপুর থেকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় সরকারের কড়া সমালোচনা করেন এনসিপি নেতারা। আরও একাধিক দল ও সংগঠন এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে কর্মসূচি পালন করেছে। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে (আইনে)। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হবেই। বিচারের কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল-২ গঠিত হচ্ছে। পরে সন্ধ্যায় এই ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আ. লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল

Update Time : ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫