শেরপুর নিউজ ডেস্ক:
ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের থেকে ব্যবসায় যুক্ত বেশি এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ক্যামেরার বাইরে রয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে সামনে আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। এছাড়াও একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে এই তারকাকে।
এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার সাম্প্রতিক কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। আর তখনই নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি- আর সেটি উটের দুধের ব্যবসা।মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’
এসময় কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তা নিয়েও বিস্তারিত কথা বলেন নায়িকা। বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’
নায়িকা জানালেন, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন তিনি। মিষ্টি জান্নাতের কথায়, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।



Users Today : 116
Users Yesterday : 133
Users Last 7 days : 938
Users Last 30 days : 4991
Users This Month : 378
Users This Year : 13865
Total Users : 535185
Views Today : 215
Views Yesterday : 191
Views Last 7 days : 1522
Views Last 30 days : 7641
Views This Month : 606
Views This Year : 22489
Total views : 812604
Who's Online : 0