০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ধুনটে আমের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

ধুনট ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় আম খাওয়ানোর লোভ দেখিয়ে রাস্তা থেকে বাড়িতে নিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচষ্টার অভিযোগে মানিক মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পারনাটাবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক মিয়া পারনাটাবাড়ি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার পারনাটাবাড়ি গ্রামের এক কৃষকের মেয়ে (৮) স্থানীয় একটি কওমী মাদরাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার সকালে ওই শিশু একই গ্রামে নানার বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে সকাল সাড়ে ৯টায় মানিকের বাড়ির সামনের রাস্তায় পৌঁছে শিশুটি। এ সময় আম খাওয়ানোর লোভ দেখিয়ে তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় মানিক। এরপর মানিক ওই শিশুকে ঘরের ভেতর ধর্ষণচেষ্টা চালায়। তখন শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছালে মানিক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে মানিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক ঘটনার সত্যতা স্বীকার করেছে। শনিবার সকালে আসামি মানিককে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে এবং জবানবন্দী রেকর্ড করার জন্য ভিকটিমকে বগুড়া আদালতে পাঠানো হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে আমের লোভ দেখিয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

Update Time : ০৬:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫