০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

আদমদীঘিতে বিদুৎস্পর্শে সেনা সদস্যের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার আদমদীঘিতে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাইন হোসেন (২৮) নামের এক সেনা সদস্য মারা গেছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের রোস্তম আলীর ছেলে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সেনা সদস্য মাইন হোসেন ঘাটাইল সেনা নিবাস থেকে র‌্যাব হেড কোয়াটারে ছিলেন। গত ৮ এপ্রিল ছুটিতে বাড়িতে আসেন। বুধবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১ টায় নিজ বাড়ির পাশে একটি ডোবার পানি সেচ দেওয়ার উদ্দেশ্যে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুত স্পর্শে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার ছুটির মেয়াদ ছিল ২২ এপ্রিল পর্যন্ত।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে বিদুৎস্পর্শে সেনা সদস্যের মৃত্যু

Update Time : ০৭:১৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫