১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

গাবতলীতে বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার গাবতলী উপজেলায় বালিবাহী ট্রাকের ধাক্কায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাইকেলে করে রাস্তায় ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গাবতলীতে বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

Update Time : ০৬:৫৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫