শেরপুর নিউজ ডেস্ক:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না। কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের কাজের অগ্রগতির খোঁজখবর নেন। মসজিদের কাজের ধীরগতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ৩ মাসের মধ্যে মসজিদের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

Users Today : 116
Users Yesterday : 133
Users Last 7 days : 938
Users Last 30 days : 4991
Users This Month : 378
Users This Year : 13865
Total Users : 535185
Views Today : 215
Views Yesterday : 191
Views Last 7 days : 1522
Views Last 30 days : 7641
Views This Month : 606
Views This Year : 22489
Total views : 812604
Who's Online : 0