শেরপুর নিউজ ডেস্ক:
মার্কিন স্বার্থে হামলা বন্ধ করতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুথি স্থাপনা লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত হয়েছে ৫৩ জন। তবে ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে হুথিরা। সোমবার (১৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী বলেছে, তারা গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী জাহাজে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হুথি।
হুথি বলেছে, আক্রমণটি কয়েক ঘন্টা ধরে চলেছিল এবং আমাদের দেশের বিরুদ্ধে শত্রুরা যে হামলার শুরুর প্রস্তুতি নিচ্ছিল তা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
তবে হুথিদের এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা অব্যাহত রেখেছে।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইরানের অর্থায়নে এই হুথি ডাকাতরা যুক্তরাষ্ট্রের জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং আমাদের সেনা এবং বন্ধুদের লক্ষ্য করেছে। তিনি আরও লিখেছেন, তাদের ‘জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ’ এর জন্য ‘বিলিয়ন ডলার’ খরচ হয়েছে এবং অনেকের জীবনকে ঝুঁকিতে ফেলেছে।



Users Today : 96
Users Yesterday : 133
Users Last 7 days : 918
Users Last 30 days : 4971
Users This Month : 358
Users This Year : 13845
Total Users : 535165
Views Today : 162
Views Yesterday : 191
Views Last 7 days : 1469
Views Last 30 days : 7588
Views This Month : 553
Views This Year : 22436
Total views : 812551
Who's Online : 0