শেরপুর নিউজ ডেস্ক: রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
দেশ আজ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।
তিনি বলন, দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন, সম্প্রতি জুলাই আগস্টে ফ্যাসিবাদের ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও সবসময় আপনাদের পাশেই আছি।
বেগম খালেদা জিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন, গুম নির্যাতনের স্বীকার হয়েছেন,সোয়া লক্ষ মামলায় জড়িয়ে ন্যায় বিচারের জন্য এখনো আদালতের বারান্দায় দোড়াচ্ছন, আপনাদের গণতন্ত্রের জন্য এই ত্যাগ শুধু দল নয় এই জাতি চিরকাল স্মরণ রাখবে।



Users Today : 105
Users Yesterday : 133
Users Last 7 days : 927
Users Last 30 days : 4980
Users This Month : 367
Users This Year : 13854
Total Users : 535174
Views Today : 183
Views Yesterday : 191
Views Last 7 days : 1490
Views Last 30 days : 7609
Views This Month : 574
Views This Year : 22457
Total views : 812572
Who's Online : 0