শেরপুর নিউজ ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা আউটসোর্সিং কর্মীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রাখেন আউটসোর্সিং কর্মীরা। ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে যায়।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা অনড় থাকেন। পরে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দুজন আউটসোর্সিং কর্মী আহত হন।


Users Today : 114
Users Yesterday : 133
Users Last 7 days : 936
Users Last 30 days : 4989
Users This Month : 376
Users This Year : 13863
Total Users : 535183
Views Today : 211
Views Yesterday : 191
Views Last 7 days : 1518
Views Last 30 days : 7637
Views This Month : 602
Views This Year : 22485
Total views : 812600
Who's Online : 1