১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দপ্তর

শেরপুর নিউজ ডেস্ক:

পশ্চিমা মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা শিগগিরই দেশ থেকে বিদায় নিতে পারে। দেশের ভোরের আকাশে এবং ঘাসের শিশিরে শীতের আগমনের ইঙ্গিত স্পষ্ট। আর উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আবহ লক্ষণীয়ভাবে বেড়েছে। পঞ্চগড়সহ দেশটির কিছু প্রান্তিক অঞ্চল মাঝেমধ্যেই হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে।

আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ। অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী আবহাওয়া বার্তা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। বার্তায় বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

অন্যদিকে অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এরই মধ্যে সারা দেশে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পাশাপাশি ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দু-একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া দপ্তর

Update Time : ০৬:২৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫