০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বগুড়ায় আত্মীয়ের মরদেহ দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

শেরপুর নিউজ ডেস্ক: আত্মীয়ের মরদেহ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার স্বামী সবুজ সরকার গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের নওদাপাড়ায় টিএমএস সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রেহেনা বেগম (৩০)। তিনি বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। এ ঘটনায় ট্রাকচালক ও ট্রাক আটক করেছে পুলিশ। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তার স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে মহাস্থানে তাদের এক আত্মীয়ের মরদেহ দাফন করতে যান।

বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে মোটরসাইকেলের জ্বালানি নেওয়ার পর মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান৷ গুরুতর আহত হন সবুজ সরকার। পরে ট্রাকচালক ও ট্রাক আটক করা হয়৷

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় আত্মীয়ের মরদেহ দাফন শেষে ফেরার পথে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

Update Time : ১২:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫