০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বরেন্দ্রের সংকট নিয়ে জলবায়ু সম্মেলনে যাচ্ছেন নওগাঁর রেজা

জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ জলবায়ুকর্মী পত্নীতলা উপজেলা সন্তান মো. মামুনুর রেজা। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বনেতাদের সামনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বরেন্দ্র এলাকার তীব্র খরা, পানির সংকট ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরবেন তিনি।

আগামী নভেম্বর মাসে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, পরিবেশবিদ, উন্নয়নকর্মী ও তরুণ প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পার্শ্ববৈঠকেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে মামুনুর রেজার।

মামুনুর রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলন ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নওগাঁ ভিত্তিক যুব সংগঠন ‘ভয়েস’-এর প্রতিষ্ঠাতা এবং পরিবেশ বিষয়ক জাতীয় সংগঠন ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর প্রচার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে বেড়ে ওঠায় পানির সংকট, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং কৃষিতে এর বিরূপ প্রভাব খুব কাছ থেকে দেখেছেন তিনি। নিজের এলাকার মানুষের এসব বাস্তবতা ও সংকট আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেই তাঁর এই উদ্যোগ।

আসন্ন সম্মেলনে জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান এবং প্রকৃতিভিত্তিক সমাধানের বিষয়গুলোকে গুরুত্ব দিতে চান মামুনুর। তিনি বলেন, শুধু কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে জলবায়ু সংকটের সমাধান সম্ভব নয়। বরেন্দ্র অঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু তহবিলের সুনির্দিষ্ট বরাদ্দ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে তিনি আরও বলেন, অনুদানের বড় একটি অংশ প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজে ব্যয় হয়। ফলে মাঠপর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা যথাযথভাবে পৌঁছায় না। বাংলাদেশের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্য ও পর্যাপ্ত অর্থায়ন আদায়ে জোরালো দাবি জানানো প্রয়োজন।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের মাঠপর্যায়ের তথ্য-উপাত্ত ও চিত্র সংকলন করে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। এর মাধ্যমে আন্তর্জাতিক আলোচনায় স্থানীয় মানুষের বাস্তব সমস্যা ও প্রত্যাশা তুলে ধরতে চান তিনি।

সম্মেলন শেষে অর্জিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নওগাঁসহ পুরো বরেন্দ্র অঞ্চলের তরুণদের মধ্যে ছড়িয়ে দিয়ে জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছেন এই তরুণ জলবায়ুকর্মী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বরেন্দ্রের সংকট নিয়ে জলবায়ু সম্মেলনে যাচ্ছেন নওগাঁর রেজা

Update Time : ০৭:০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬