০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পাড়ায় পাড়ায় পাহারা বসানোর আহ্বান রুহুল কবির রিজভীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের পাড়ায় পাড়ায় পাহারা বসানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রত্যেককে নিজ নিজ এলাকায় সতর্ক ও সজাগ থাকতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা প্রত্যেকে পাড়ায় পাহারা বসান, যাতে ফ্যাসিবাদের দোসররা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু।

এ সময় বক্তব্য দেন মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, পরিতোষ সরকার ও ইবাদত মাতুব্বর, সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু মোল্যা, সাহিদুল ইসলাম মুন্সী, তবিবুর রহমান ফাকের, বিএনপি নেতা সোয়েবুর রহমান শালমিন মিয়া, মামুন মিয়া, কাজী মোতাচ্ছের হোসেন, কবির হোসেন ও মাসুদ শেখসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাড়ায় পাড়ায় পাহারা বসানোর আহ্বান রুহুল কবির রিজভীর

Update Time : ০৭:৩৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬