০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নাহিদ ইসলাম আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিতে কাউকে পদ দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট ও প্রকাশ্য মাপকাঠি থাকা উচিত বলে মন্তব্য করেছেন দলটির সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোন যোগ্যতায় কে কোন পদ পাচ্ছেন, তা জনগণের কাছে স্বচ্ছ না থাকলে প্রতিটি পদ নিয়েই প্রশ্ন উঠবে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করেন সামান্তা শারমিন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ওই দিন বিকেলে তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠান। ২৩ অক্টোবর পুনর্গঠিত কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক পদে রাখা হয়েছিল। এতে তার ‘পদাবনতি’ হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়।

নিজের পদ প্রসঙ্গে সামান্তা বলেন, পদাবনতির কারণে পদত্যাগ করেছেন কি না, এ প্রশ্ন অনেকে করছেন। তার পাল্টা প্রশ্ন, তিনি কেন যুগ্ম আহ্বায়ক হলেন। তিনি বলেন, ‘আমার প্রশ্নটা হচ্ছে আমি কেন যুগ্ম আহবায়ক হলাম কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একটা ক্রাইটেরিয়া তো থাকতে হবে।’

দলের বিরোধিতা করার কারণে তাকে নামানো হয়ে থাকলে সেই মাপকাঠির কথাও তিনি তোলেন। সামান্তা বলেন, ‘আমি তো পার্টির বিরোধিতা করেছি এমন যদি হয় যে পার্টির যারা লয়াল না বিরোধিতা করেছে তাদেরকে সদস্য পর্যায়ে নামিয়ে দেওয়া হবে এই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে আমি কি সদস্য হতাম।’

সাক্ষাৎকারে গণ-অভ্যুত্থানে ভূমিকার নিরিখে নেতাদের পদ নিয়ে প্রশ্ন উঠলে সামান্তা ক্রাইটেরিয়া প্রকাশের দাবিতেই অটল থাকেন। অনুষ্ঠানে আলোচনায় এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলামের আহ্বায়ক হওয়া, লং মার্চের ঘোষক আসিফ মাহমুদের অবস্থান এবং ছয় সমন্বয়কের একজন নুসরাত তাবাসসুমের রাজনৈতিক পরিষদে অবস্থানের প্রসঙ্গ আসে।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে এক দফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম আহবায়ক খুব ভালো কথা, তাহলে লং মার্চ একদিন এগিয়ে আনা লং মার্চের ঘোষক আসিফ মাহমুদ কেন ছয় নাম্বার? নুসরাত তাবাসুম ওই ছয় নাম্বার সমন্বয়ক উনি ছয় জন সমন্বয়কের একজন, উনি কেন পলিটিক্যাল কাউন্সিলের শেষে, রাজনৈতিক পরষদের সবার শেষে? যদি গণভুত্থানের রোল সবচাইতে গুরুত্বপূর্ণ হয় তাহলে তো এই ক্রাইটেরিয়া আবার মিলছে না। আমি এই জন্যই বলছি যে সবসময় ক্রাইটেরিয়া রাখতে হয়, যে কিসের ভিত্তিতে আসলে কে কোন পোস্ট পাচ্ছে।’

নিয়োগের মাপকাঠি প্রকাশ্য রাখার যুক্তি দিতে গিয়ে সামান্তা শিক্ষক নিয়োগের উদাহরণ টানেন। তিনি বলেন, ‘আপনি যদি কোন জায়গায় শিক্ষক নিয়োগ দেন তার ক্রাইটেরিয়া থাকে যে অমুক পাস হতে হবে অমুক সাবজেক্টের হতে হবে এত বছর বয়স হতে হবে এই ক্রাইটেরিয়াগুলো কেন মানুষ ওপেন করে কারণ যাতে যদি সুষ্ঠ নিয়োগ না হয় যাতে যে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে সেই গণতান্ত্রিকতা যাতে বজায় থাকে স্বচ্ছ থাকে।’

বিএনপির মতো দলে যেকোনো সময় রদবদল হতে পারে এবং দলগুলো সেটিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে দাবি করে, এ কথা উল্লেখ করে এনসিপির সাবেক এই নেত্রী বলেন, ‘গণসংগঠন যদি হয় যদি জনগণের পার্টি হয় তাহলে জনগণের কাছেই তার জবাবদিহিতা করতে হবে এটা পার্টির ইন্টার্নাল বলে কিছু নাই।’

দলের ভেতরে তিনি একা লড়েছেন কি না, এমন প্রশ্নে সামান্তা বলেন, ‘একা’ বলাটা ঠিক হবে না। তিনি বলেন, ‘আমি তো আসলে নীতি নিয়ন্ত্রনের পর্যায়ে ছিলাম আমি চাইলে একটু বেশি তর্ক করতে পারি আমার সেই সুযোগ ছিল আমি সেটা কাজে লাগিয়েছি কিন্তু আমার চেয়ে যারা একটু পরের পোস্টে আছেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়।’

ফেসবুকে দেওয়া পোস্টে সামান্তা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে নিজের ভিন্ন অবস্থানের কথা লিখেছেন। প্রথম আলোর প্রতিবেদনে তার বরাতে বলা হয়েছে, নিজস্ব রাজনৈতিক ‘লাইন’ স্পষ্ট না থাকায় এনসিপি জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে। পাশাপাশি কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠন এবং নারীর অবস্থান নিয়েও তিনি অসন্তোষ জানিয়েছেন।

নতুন কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রশ্নে সামান্তা জানান, তিনি আগে সমমনাদের সঙ্গে বসবেন, তারপর রাজনৈতিক দিক ঠিক করবেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাহিদ ইসলাম আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে?

Update Time : ০৭:৫৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬