বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধায় অনুষ্ঠিত এনসিপির ‘সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে এনসিপি নেতারা জানান, গাইবান্ধাসহ পুরো উত্তরাঞ্চলে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে কাজ চলছে। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি সাংগঠনিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। পুরোনো ধারার রাজনৈতিক চর্চা থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে দলটি অগ্রণী ভূমিকা রাখবে।
সমন্বয় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























