বগুড়ার ধুনটে অবৈধ মাদকদ্রব্য সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকেল আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার পূর্ব গুয়াডহরী ও নলডাঙ্গা এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পূর্ব গুয়াডহরী গ্রামের মো. আব্দুল মান্নান সরকারের ছেলে মো. রাকিবুল হাসান (২৫) এবং পাকরিহাটা এলাকার মো. ইসমাইল হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম (২০)।
রাকিবুলকে ছয় মাস ও হাকিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের যথাক্রমে ৫ হাজার ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে মোবাইল কোর্টটি পরিচালিত হয়। এতে ডিএনসি’র ‘ক’ সার্কেলের একটি দল অংশ নেয়।
এ ঘটনায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাৎক্ষণিক আইনি ব্যবস্থার অংশ হিসেবে ঘটনাস্থলেই আলামত ধ্বংস করা হয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 















