বগুড়ার ধুনট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এনামুল বারী বাদশার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বেলকুচি তাঁর গ্রামের বাড়িতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
তিনি জাতীয় দৈনিক ইত্তেফাক ও দৈনিক করতোয়া পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
মরহুমের ছেলে সাংবাদিক রেহানুল হক রিকো বলেন, ‘আমার বাবা অত্যন্ত নির্ভীক ও সাহসী সাংবাদিক ছিলেন। বাবা চলে গেছেন, কিন্তু তাঁর প্রতি মানুষের ভালোবাসা এখনো কমেনি। মানুষের এই ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। আমিও বাবার মতো সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হতে চাই।’
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ধুনট উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 













