বগুড়ার শেরপুর উপজেলার ১নং কুসুম্বী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) শেরপুর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফি আল আমিন ও সদস্য সচিব মো: শাহাদৎ হোসেন স্বাক্ষরিত একপত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে মো: শাকিব হাসান (বাবু) কে আহ্বায়ক, মো: কাওসার সরকার রায়হানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মো: রতন হাসান বাবুকে সদস্য সচিব এবং মো: রাফিউল ইসলাম রাফিকে ১নং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া যুগ্ম আহ্বায়ক রাফিউল ইসলাম রাফি জানান, নতুন কমিটি গঠিত হওয়ায় আমরা সবাই আনন্দিত। দল যে সিদ্ধান্ত নিয়েছে তাই চুড়ান্ত। কারও সুপারিশ কিংবা তেলবাজি করে নয় নিজ যোগ্যতায় কমিটিতে স্থান পেয়েছি। এজন্য আলহামদুলিল্লাহ। আগামীতে দলকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























