সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়ে দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন সামিরা খান মাহি। তিনি জানিয়েছেন, নিজের স্বপ্নের পাশাপাশি বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসা, আশা ও প্রত্যাশা সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চের উদ্দেশে যাত্রা করছেন।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে সামিরা খান মাহি লেখেন, ‘বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা তুলে ধরার এই যাত্রায় আপনাদের সবার দোয়া, ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি। বাংলাদেশ, তোমাদের জন্যই আমার এই যাত্রা।’
তিনি আরও লেখেন, ‘Miss Universe’ এবং ‘missuniversebangladesh’।
ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির সামনে এবার নতুন চ্যালেঞ্জ। দেশের মঞ্চে বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়তে হবে তাকে।
সেই লড়াইয়ে মাহি কতটা এগিয়ে যেতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে তার শুভাকাঙ্ক্ষীরা।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























