বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বার্মিজ চাকু ও ১০পিস ইয়াবাসহ শাকিল আহম্মেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে।
রবিবার (৮ নভেম্বর) বিকালে তাকে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজারের তিন মাথা পাকা রাস্তার ওপর থেকে আটক করা হয়।
আটককৃত শাকিল শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামের গ্রামে সাইদুল প্রামাণিকের ছেলে।
আটকের সময় তার নিকট থেকে ১টি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: একরামুল হোসাইন জানান, তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























