০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে শয়ন কক্ষ থেকে টুলু মিয়া (৫২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত টুলু মিয়া আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের আফাজ উদ্দিন মন্ডলের ছেলে। তিনি কৃষি কাজ করতেন। আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, টুলু মিয়ার স্ত্রী জেসমিন বেগম জীবিকার তাগিদে মাত্র ৪০ দিন আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। তাদের দাম্পত্য জীবনে জেমি ও জুথি নামে দুই মেয়ে রয়েছে। দু’জনই বিবাহিত এবং স্বামীর বাড়িতে থাকেন। টুলু মিয়া তার নিজ বাড়িতে একাই বসবাস করতেন।

পেটের ব্যথায় অসুস্থ হওয়ায় গত কয়েক দিন যাবত তার ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে শয়ন কক্ষে বাবার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে মেয়ে জুথি আক্তার চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়দের ধারণা, অসুস্থতার কারণে টুলু মিয়া নিজেই ধারালো কিছু দিয়ে গলায় আঘাত করেছেন। ফলে তার মৃত্যু হয়েছে। তবে টুলু মিয়ার মৃত্যুর বিষয়টি আত্মহত্যা, নাকি হত্যা তা নিয়ে এক ধরণের ধোঁয়াশাও তৈরি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম জানান, টুলু মিয়া বেশ কয়েক মাস যাবত অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যে পারিবারিক অসচ্ছলতার কারণে ৪০ দিন আগে টুলুর স্ত্রী জেসমিন বেগম সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। শারিরীক অসুস্থতা (পেট ব্যথা) বেড়ে যাওয়া এবং স্ত্রী বিদেশে চলে যাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন টুলু মিয়া।

শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর টুলু মিয়ার মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও তিনি জানান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ, ৩০ কারখানা ছুটি

শাজাহানপুরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

Update Time : ০৭:১৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬