০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে দাবি করেছেন তিনি।

মঙ্গলবার সংসদের একটি ভার্চুয়াল অধিবেশনে নিকজাদ বলেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন এবং টেলিকম টাওয়ার থেকে বিয়ের অনুষ্ঠানের দূরত্ব বিশ্লেষণ করলেই বোঝা যায়, এটি কোনো সাধারণ ঘটনা নয়। তার দাবি, হামলাটি যুদ্ধাপরাধের শামিল।

তিনি বলেন, যদি হামলাটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়ে থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। তার ভাষায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করা হলেও সেটি ৩০০ মিটার পথ বিচ্যুত হয়ে একটি বিয়ের অনুষ্ঠানে আঘাত করেছে।

নিকজাদ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের উচিত আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দাবি করার পরিবর্তে এই ‘লজ্জাজনক পরাজয়’ কীভাবে সামাল দেওয়া যায়, সেদিকে মনোযোগ দেওয়া।

ইরানের সামরিক কৌশল সম্পর্কে তিনি বলেন, তেহরান সুনির্দিষ্ট পরিকল্পনা ও কৌশলের ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করছে। তবে দেশটি এখনো তার সব সামরিক সক্ষমতা ব্যবহার করেনি। একইসঙ্গে অস্ত্রও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিকজাদের দাবি, এ অঞ্চলে একটি মার্কিন যুদ্ধজাহাজ ও কমান্ড পোস্টে হামলা ছিল ইরানের সক্ষমতার ‘মাত্র একটি ঝলক’।

আলী নিকজাদ মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অবশিষ্ট যে সামান্য সুনাম রয়েছে, সেটিও হারানোর আগে যত দ্রুত সম্ভব অঞ্চলটি ছেড়ে যাওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, কমান্ড সেন্টারগুলোতে হামলার পর মার্কিন কমান্ডাররা হোটেলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। পাশাপাশি মার্কিন সেনাদের মধ্যে হতাশা ও আত্মহত্যার প্রবণতা দেখা দেওয়ার কথাও বলেন তিনি।

তবে নিকজাদের দাবি, এ পরিস্থিতিতে মার্কিন বাহিনী থাইল্যান্ডের উপকূলে নোঙর করেছে।

সূত্র: মেহের নিউজ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

Update Time : ০৭:১৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬