১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বগুড়া চেম্বার নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও নানা অনিয়মের অভিযোগ তুলেছেন সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা। তিনি নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকালে বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেলিম রেজা বলেন, শুরু থেকেই নির্বাচন পরিচালনা কমিটি একটি বিশেষ প্যানেলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। তাঁর অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন করে একটি প্যানেল পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ এবং ভোটারদের নিয়ে ভোজসভার আয়োজন করলেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরও নির্বাচন পরিচালনা কমিটি কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ভোটার পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণে গুরুতর অনিয়ম হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির নির্দেশনা অনুযায়ী ভোটারদের নিজ নিজ উপস্থিতিতে আইডি কার্ড সংগ্রহ করার কথা থাকলেও একটি প্যানেলের পক্ষে দুই ব্যক্তির স্বাক্ষরে প্রায় ৬০০ ভোটারের আইডি কার্ড উত্তোলন করা হয়েছে।

সেলিম রেজার দাবি, পরে রেজিস্টার যাচাই করে দেখা যায়, সভাপতি পদপ্রার্থী আতিকুর রহমান বাদলের প্রতিষ্ঠানের এক ব্যবস্থাপক ও একই প্রতিষ্ঠানের এক কর্মীর স্বাক্ষরে এসব আইডি কার্ড গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চেম্বারের অফিস সেক্রেটারি মাসুদ রানা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া একটি প্যানেলের পক্ষ থেকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে ভোটারদের তাদের কাছ থেকে আইডি কার্ড সংগ্রহ করতে বলা হচ্ছে বলেও অভিযোগ করেন সেলিম রেজা।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটি ও চেম্বারের কিছু কর্মকর্তার আচরণে তাঁদের মনে হচ্ছে একটি বিশেষ প্যানেলকে বিজয়ী করার উদ্দেশ্যে কাজ করা হচ্ছে। এ অবস্থায় আগামী ৫ জুলাই অনুষ্ঠেয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে তাঁরা শঙ্কিত।

সংবাদ সম্মেলনে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সহসভাপতি পদপ্রার্থী এরশাদুল বারী এরশাদ ও মামুনুর রশিদ এবং পরিচালক পদপ্রার্থী মাহফুজুল হক, আব্দুল বাসেদ, রনি, মহররম আলী ও জর্জিস হোসেন উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়া চেম্বার নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ

Update Time : ০৮:২৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬