০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

শেরপুরে ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

বগুড়ার শেরপুরে শনিবার রাত ২টার দিকে ৩০ মিনিটের ঝড়ে বাড়িঘর, গাছপালা ও কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের সাধুবাড়ি ঘুটু বটতলা এলাকায় ফয়সাল হোসেনের গোডাউন ঘরের টিনের চালটি উড়ে গিয়ে আধা কিলোমিটার দূরে অবস্থিত বৈদ্যুতিক টাওয়ারের সঙ্গে ঝুলছে।

গোডাউনের মালিক ফয়সাল হোসেন জানান, টিনের চালটি উড়ে যাওয়ায় আমার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এলাকায় বেশ কয়েকজনের ঘরের টিনের চাল উড়ে যাওয়ায় ভেতরে রাখা খাদ্যশস্য ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৌর শহরের নয়াপাড়া এলাকায় একটি বড় আম গাছ বৈদ্যুতিক তারের উপরে পড়ে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ঝড়ের সময়ে বিদ্যুত চলে যায়। বৈদ্যুতিক লাইনের সংগে সংযুক্ত থাকায় পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রায় ৪ ঘণ্টা ধরে এলাকাটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। উপজেলার পাশে প্রাণীসম্পদ অফিসে, মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকাতেও বেশ কিছু বড় আম গাছ উপরে পড়ে থাকতে দেখা গেছে।

এছাড়াও উপজেলার কুসুম্বি, মির্জাপুর, গাড়িদহ, ভবানীপুর ও বিশাপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় ফসলি জমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান ঝড়ের বাতাসের কারণে মাটিতে হেলে পড়েছে। কৃষকরা জানিয়েছেন, অনেক নিচু জমিতে পানি জমে থাকায় ধান পড়ে পানির নীচে তলে যাওয়ায় ফলন কম হবে, এছাড়াও ধান কাটার খরচও বাড়বে। এখন সর্বত্রই শ্রমিক সংকট দেখা দিয়েছে, বিভিন্ন বিঘাপ্রতি ৫ হাজার টাকা দিয়েও শ্রমিক মিলছেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু জানিয়েছেন, আমরা ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য কাজ করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করা হবে। তিনি আরও জানান, বিদ্যুৎ সংযোগ চালুর জন্য বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ইশতেহার বাস্তবায়নে ‘নতুন যুদ্ধের’ ডাক প্রধানমন্ত্রীর

শেরপুরে ঝড়ে বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি

Update Time : ০৬:৫৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬