০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শেরপুরে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাফি (১৯), আবু হোসেন (২০) ও হাসান আলী (২৭) নামের তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মোস্তাফি উপজেলার উত্তর পেচুল গ্রামের মন্টু মিয়ার ছেলে, আবু হোসেন মনিরুজ্জামানের ছেলে ও হাসান আলী আনছার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কুসুম্বী ইউনিয়নের টুনিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে তল্লাশি করেন। এসময় তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং গ্রেফতার দেখিয়ে শেরপুর থানায় নিয়ে আসা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

Update Time : ০৬:৩১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬