০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বগুড়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। গত ৬ মে বুধবার সাফায়ান এবং একই দিনে সাইফান মারা নামের দুই শিশু মারা যায়। এই নিয়ে জেলায় হাম ও হামের উপসর্গে আট শিশু মারা গেলো। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, মৃত দুই শিশুর মধ্যে একজন বগুড়া সদরের আলমগীরের ৮ মাস বয়সী ছেলে সাফায়ান। গত সোমবার ৪ মে দুপুর ২টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্য শিশুটি গাবতলী উপজেলার শাকিলের ৪ মাস বয়সী ছেলে সাইফান। তাকে গত রোববার দুপুর সাড়ে ১২টায় ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার সকাল সাড়ে ১০টায় সে মারা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত মৃত ৮ শিশুর মধ্যে একজনের ল্যাব রিপোর্টে হামের উপস্থিতি (পজিটিভ) পাওয়া গেছে। বাকিদের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ চলছে। শিশুদের মধ্যে হঠাৎ হামের উপসর্গের এই প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং টিকাদান কার্যক্রমসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Update Time : ০৫:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬