০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি

শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি (৩০) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে তিনি মুক্তি পান।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন।

চলতি বছরের ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে শেখ তাসনিম আফরোজ ইমি, ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরও বেশ কয়েকজন শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কারামুক্ত হলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি

Update Time : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬