০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসবে পূন্যার্থীদের ঢল

বগুড়ার ধুনট উপজেলায় প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে চৈত্র মাসের অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের পাপ মোছনের জন্য ধর্মীয় উৎসবের অন্যতম পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের মন্দির ঘেঁষে যমুনা নদীর ঘাটে পূণ্যস্নান অনুষ্ঠিত হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দূর-দূরান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বী পূণ্যার্থীদের ঢল নামে।

এ পূণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে প্রার্থনা করে নিজেদের পাপ মোচন করে ভক্তরা। মা গঙ্গা মন্ত্র, আসমান, সূর্যাগ্য মন্ত্র এরকম নানা মন্ত্র পাঠ করা হয়। এই তীর্থস্নানে হাজারো ভক্তরা অংশ নেয়।

সিরাজগঞ্জের তাড়াস উপজেলা থেকে আসা রাধা রানী জানান, প্রতি বছরই ন্যায় এবারও আমি এখানে পূণ্যস্নান করতে এসেছি। খুব ভালো লাগছে। এ পূণ্যস্নানের মাধ্যমে মায়ের কাছে নিজেদের পাপমোচনের জন্য প্রার্থনা করি। এ বছর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এনেছি।

শিবগঞ্জ থেকে স্নান করতে এসেছেন সাধন চন্দ্র ও তার স্ত্রী কণিকা রানী। সাধন চন্দ্র বলেন, ‘পুণ্যস্নানে নিজের পরিবারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছি। এ ছাড়া দেশের মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি। সিরাজগঞ্জের কাজিপুর থেকে স্নান করতে আসা রতন কুমার বলেন, মায়ের কাছে প্রার্থনা করছি মঙ্গলের জন্য।

পুরোহিত বাধন কুমার বলেন, হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ করো-এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী ও ডাব দিয়ে পুণ্য লাভ ও ভগবানের কৃপা লাভের আশায় পুণ্যার্থীরা এখানে স্নান করতে আসেন।

যমুনা নদীতে পূণ্যস্নান উৎসব আয়োজক কমিটির সভাপতি চৈতন্য শীল বলেন, দেশের নানা প্রান্ত থেকে এই উৎসবে যোগ দিতে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। নিজেকে পাপ মুক্ত করতে এবং স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনের মঙ্গল কামনায় সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসেন।

তিনি আরো জানান, পুণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য নদীর কূলে ২টি অস্থায়ী বুথ করা হয়েছে। পূজার জন্য প্রয়োজনীয় দই এর পসরা সাজিয়ে বসেছেন অনেকে। অন্যান্য বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূণ্যস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসবে পূন্যার্থীদের ঢল

Update Time : ০৬:৩৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬