০২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ধুনটে গরিব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

“ঈদের খুশি দুস্থ-গরিব সবার সাথে ভাগ করি” স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন গরিব ফাউন্ডেশন।সংগঠনটির উদ্যোগে এবং পরিবেশবাদী সংগঠন “ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশন”-এর সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বেলকুচি গ্রামে শতাধিক প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের সামাজিক আন্দোলন ‘ক্লিন গ্রিন বাংলাদেশ’ (সিজিবি) বগুড়া (ধুনট) ইউনিটের প্রধান সমন্বয়ক ও স্থানীয় সমাজসেবী স্কুলশিক্ষিকা ফৌজিয়া বিথীর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংগঠন দুটির প্রতিষ্ঠাতা জি এম কিবরিয়া জানান, গরিব ফাউন্ডেশন ২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকা ও নবীনগরসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে হতদরিদ্র মানুষের মাঝে সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১৯ সাল থেকে ক্লিন গ্রিন বাংলাদেশের ১৩টি ইউনিটের মাধ্যমে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।তিনি আরও জানান, চলতি বছর বগুড়ার ধুনট, সিরাজগঞ্জের তাড়াশ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সদর, এবং যশোর সদরের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।এছাড়া ক্লিন এন্ড গ্রিন ফাউন্ডেশনের ‘স্কুল-কলেজ পরিচ্ছন্নতা ও সবুজায়ন’ কর্মসূচির পাশাপাশি গরিব ফাউন্ডেশনের উদ্যোগে নলকূপ ও টয়লেটহীন পরিবারকে সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং অসহায়দের চিকিৎসা সহায়তা কার্যক্রমও চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে গরিব ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

Update Time : ০৮:১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬