এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সোনাহাটা এ. কে. বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. আব্দুল বাসেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দেশের সর্বস্তর থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর করে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য ইসলামের নীতি-আদর্শ অনুসরণ করে সমাজকে কল্যাণের পথে এগিয়ে নিতে হবে।
নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মাওলানা মো. দবিবুর রহমান এবং বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. মাহমুদ আলম লেবু, মাওঃ মোঃ আব্দুল ওহাব, এবং ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মো. ফিরোজ আহমেদ, ধুনট উপজেলার কর্মপরিষদের সদস্য ইয়াকুব আলী, নিমাগাছী ইউনিয়ন কর্মপরিষদের সদস্য মাওলানা মোঃ গোলাম মোস্তফা, সহ স্থানীয় নেতৃবৃন্দ, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 
























